শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চৌগাছায় মতবিনিময় সভায় ভোটারদের হুমকি দিলেই ব্যবস্থা, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না…. জেলা প্রশাসক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ভোটারদের হুমকি দিলেই কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বলে ঘোষণা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন দীর্ঘদিন পর দেশে প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে যারাই ডিস্টার্ব করবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। বৃহ¯পতিবার বেলা ১২ টায় চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ। প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। জুলাই আন্দোলনে হাজারও শহীদের রক্তের বিনিময়ে আমারা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সেকারণে আবারো কোন ফ্যাসিবাদ যেন জন্ম হতে না পারে তার জন্য গণভোটের ব্যবস্থা করেছেন সরকার।

তিনি বলেন যারা মানুষকে ভোটদানে বিরত রাখতে চাই তারা মূলত ফ্যাসিবাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। কিন্তু আমরা রক্তের উপর দাঁড়িয়ে কোন অবস্থাতেই ফ্যাসিবাদের জন্ম হতে দিবোনা। ফ্যাসিবাদেরপথ চিরতরে বন্ধ করতে গণভোটের আয়োজন করেছেন সরকার। তিনি বলেন সরকারের গোয়েন্দা বিভাগ ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা রুখে দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক সবার কথা ধৈর্যসহকারে শুনে চৌগাছার বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়নে ভূমিকা রাখারও আশ্বাস দেন। সভায় অন্যান্যের মধ্যে মতামত ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছা যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রহিম, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাবেক নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চৌগাছা থানার তদন্ত ওসি নূরুল আমিন শিকদার, এবি পার্টির কেন্দ্রিয় সহ-দপ্তর সম্পাদক রিপন মাহমুদ, বাসদ নেতা ইমরান খান, বৈসম্য বিরোধী ছাত্র নেতা রাশিদুল ইসলাম রিতম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিষ্টেট আছিফ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকতা এস এম বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খানম,স্বাস্থ্য প্রকৌশলী ফেরনদৌস আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit