রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

বয়কটের আঁচ লাগল ক্রিকেটের গায়ে, বিপিএলে টসই হয়নি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

ক্রীড়া ডেক্স : কোয়াব ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল বুধবার। তার প্রভাবে আজ দেশের কোথাও অফিসিয়াল কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। সূচিতে আজ বিপিএল ও ঢাকা ক্রিকেট লিগের ম্যাচ থাকলেও সেসব ম্যাচে টসই হয়নি। আজ বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটি হওয়ার কথা ছিল। টস হওয়ার কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটে। ম্যাচ শুরুর সময় ছিল দুপুর ১টা। কিন্তু নির্ধারিত সময়ে দুই দলের কেউই মাঠে আসেনি।

এ কারণে টস হয়নি এবং ম্যাচ দেরিতে শুরু হওয়ার শঙ্কা তৈরি হয়। ম্যাচ রেফারি শিপার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘আমরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। কী হচ্ছে আমরা জানি না। বিপিএলের টেকনিক্যাল কমিটি এ বিষয়ে ভালো বলতে পারবে।’

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা ক্রিকেট লিগের ম্যাচও শুরু হয়নি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যে ক্রিকেটার ধর্মঘটের হুমকি দিয়েছিল, সেটি কার্যকর হতে শুরু করেছে। এর প্রভাব পড়ে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে। এই পরিস্থিতিতে বিপিএলের ঢাকা পর্ব এবং আসরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

 

 

 

কিউএনবি/মহন/১৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit