শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

লেস্টারকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিলেন অধিনায়ক হামজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরীর লেস্টার সিটি এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে। শনিবার চেলটেনহ্যাম টাউনকে ২-০ গোলে হারায় দলটি। এই জয়ে লেস্টার উঠে গেছে চতুর্থ রাউন্ডে। দীর্ঘ সময় পর নিজের পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন হামজা। ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেন। এই ম্যাচে মাঠে তিনি লেস্টারের নেতৃত্বেও ছিলেন।

ম্যাচের ২৩ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন প্যাটসন দাকাকা। জাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোলে লিড নেয় অতিথিরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিদিদি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে হামজারা দুই গোলের লিড ধরে রাখেন। শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে লেস্টার।

হামজা শুরু থেকেই একাদশে ছিলেন। প্রতিপক্ষের মাঠে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। মিডফিল্ডে খেলা নিয়ন্ত্রণ করেন হামজা। আক্রমণেও ছিলেন সক্রিয়। ম্যাচে তিনি দুইবার শট নেন। বল ছুঁয়েছেন ৯৫ বার, যা ম্যাচে সর্বোচ্চ। 

রক্ষণেও ছিলেন সমান কার্যকর। হামজা তিনটি সফল ট্যাকল করেন। দুটি বল উদ্ধার করেন। একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করে গোলের সুযোগ নষ্ট করেন। তিনবার ফাউলের শিকার হন। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টারের প্রতিপক্ষ ঠিক হবে সোমবার, ১২ জানুয়ারি।

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:৩৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit