শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বাবা হওয়ার পর যা খোয়ানোর ভয়ে ভিকি কৌশল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

বিনোদন ডেক্স : বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে বাবা-মা হয়েছেন। ছেলের জন্মের পর একরত্তির মুখ এখনো প্রকাশ্যে আনেননি ‘ভি-ক্যাট’। তবে পুত্রের নাম জানিয়েছেন এ তারকা দম্পতি। ভিকি-ক্যাটরিনা ছেলের নাম রেখেছেন বিহান। সন্তান হওয়ার পর এখনো কাজে ফেরেননি ক্যাটরিনা কাইফ।

অন্যদিকে ভিকি কৌশলও ছেলের বেড়ে ওঠা উপভোগ করছেন। মাঝেমধ্যে বাবা হওয়ার উপলব্ধির কথা সামাজিক মাধ্যমে প্রকাশও করছেন তিনি। তবে বাবা হওয়ার পর থেকেই নাকি তিনি ফোন হারানোর ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন এ অভিনেতা।ভিকি কৌশল বলেন, বাবা হওয়ার পর ছোটখাটো অনেক বিষয় নিয়েই বেশি চিন্তা হয়। জীবন আমূল বদলে গেছে। হঠাৎ করেই মনে হচ্ছে জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। সব কিছুই এখন অন্যরকম হয়ে গেছে।

আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে তার জীবনে। সেই সঙ্গে নানা বিষয় নিয়ে আশঙ্কা ও ভয়। তেমনই এক আশঙ্কার কথা শেয়ার করে নিলেন অভিনেতা। বাবা হওয়ার পর সবচেয়ে বেশি ভয় পান ফোন হারানো নিয়ে।

ভিকি বলেন, এই প্রথমবার আমি আমার ফোন হারানোর ভয়ে আছি। আগে আমি এটা নিয়ে কখনো ভাবতাম না। এখন আমার বাচ্চার এত ছবি আর ভিডিও আছে মোবাইলে যে, সারাক্ষণ ভাবি— ফোনটা যেন হারিয়ে না যায়।

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit