রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

যদি কোনো প্রযোজক চান, তবে শাকিবের সঙ্গে দেখা যাবে: অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯০ Time View

বিনোদন ডেক্স : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অভিনেত্রী। কথা বলেন তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে। এ সময় উঠে আসে কিং শাকিব খান প্রসঙ্গ। তার সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন অভিনেত্রী। এর আগে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি অর্ধশতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে তাদের বৈবাহিক সম্পর্ক ভাঙনের পর আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি।

তাই ভক্তদের দীর্ঘদিনের প্রশ্ন— আবারও কি এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে?— এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার ও মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। তিনি বলেন, আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি। তাই আপনাদের এ ইচ্ছার বিষয়ে বলতে চাই— যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তবে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

শাকিবের প্রশংসা করে অভিনেত্রী বলেন, আমি আর শাকিব ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে। ‘দুর্বার’ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে এ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী  ‘দুর্বার’ সিনেমায় অভিনেত্রীর ফার্স্টলুক সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে অপু বিশ্বাসের রক্তমাখা মুখ ও রহস্যময় চাহনি ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এমন দুর্ধর্ষ লুকে তাকে আগে কখনো দেখা যায়নি।

এ সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এর উত্তর আপাতত আমারও অজানা। যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখনই দর্শকরা সব জানতে পারবেন।

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit