বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

হাড়কাঁপানো শীতের মধ্যেই শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু শ্রীমঙ্গল নয়, রাজধানী ঢাকায়ও পারদ নেমেছে ১২.৯ ডিগ্রিতে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের আকাশ ঢাকা পড়ছে ঘন কুয়াশার ধূসর চাদরে, যেখানে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ।

মো. হাফিজুর রহমান জানান, শীতের এই দাপট এখনই কমছে না; বরং আগামী ২৪ ঘণ্টা পর রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে চলমান শৈত্যপ্রবাহের ব্যাপ্তি ও তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগসহ খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফেনী, কুমিল্লা ও মৌলভীবাজার জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ বইছে, তা আরও কঠোর রূপ ধারণ করতে পারে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে তা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

পৌষের এই শেষ লগ্নে শীতের এমন আগ্রাসী রূপে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, এই শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও কয়েক দিন দীর্ঘায়িত হতে পারে, যা পৌষের রাতগুলোকে সাধারণ মানুষের জন্য আরও কঠিন করে তুলবে।

 

কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit