শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ইউরোপ সিরিয়াকে ‘যথাসম্ভব’ সহায়তা করবে : ইইউ প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েন শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে বলেছেন, ইউরোপ সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে ‘যথাসাধ্য’ সহায়তা করবে। দামেস্ক থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৪ সালের  ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর ইইউ’র শীর্ষ কর্মকর্তা ফন ডার লায়েন ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তার সঙ্গে আঞ্চলিক সফরে রয়েছেন।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে গত কয়েকদিন ধরে প্রাণঘাতী সংঘর্ষ চলছে। এমন সময়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা দেশটিতে সফরে গেলেন।

ভন ডার  লিয়েন এক্স-এ লিখেছেন, ইউরোপ সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে যতটুকু সম্ভব সহায়তা করবে।

সিরিয়ার প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ পুনর্গঠনসহ সহযোগিতা, মানবিক বিষয় এবং ইউরোপে শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করেছে।

বৃহস্পতিবার ইইউ নেতাদের দামেস্কে আগমনের প্রাক্কালে ইইউ-জর্ডানের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা সিরিয়ার নেতৃত্বাধীন ও সিরিয়ার মালিকানাধীন শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের সহযোগিতায় একসঙ্গে কাজ চালিয়ে যাব।

বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইইউ তার আমলে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত মার্চে ইইউ ২০২৫-২৬ সালের জন্য সিরিয়াকে প্রায় ২.৫ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

আঞ্চলিক সফরের অংশ হিসেবে ভন ডার  লিয়েন ও কস্তা শুক্রবার লেবাননও সফর করেছেন।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৬,/সকাল ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit