বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য আজ শনিবার (১০ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকতে পারে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়ও।

বৃহস্পতিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন কারণ জানানো হয়েছে।

সিলেট

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলোর মধ্যে রয়েছে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাইকমিশন এলাকা, পুলিশ কমিশনার কার্যালয় ও আশপাশের অঞ্চল।

ফরিদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

ফরিদপুরের ঝিলটুলি ৩৩ বাই ১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারের আওতাধীন এলাকাগুলো এতে অন্তর্ভুক্ত।

মৌলভীবাজার

মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কারকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ১১ কেভি ডিসি ফিডার, সোনাপুর ফিডার, পিটিআই ফিডার, ধরকাপন ফিডার, সদর হাসপাতাল ফিডার, কুসুমবাগ ফিডার ও কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

মৌলভীবাজার শহরের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস এলাকা, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুনন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও হিলালপুর এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৬,/সকাল ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit