শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ Time View
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :  ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন নির্বাচন ২০২৬ এর তফসিল ৭ জানুয়ারী বুধবার সকালে ঘোষনা করা হয়েছে। নির্বাচন কমিশনার এডভোকেট মো. সৈয়দ হোসেন স্বাক্ষরিত ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়েছে আগামী  ১১ জানুয়ারী রবিবার অফিস চলাকালীন সময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরের দিন ১২ জানুয়ারী সোমবার অফিস চলাকালীন সময়ে খসড়া ভোটার তালিকায় আপত্তি দাখিল করা যাবে। খসড়া ভোটার তালিকার আপত্তি শুনানী ও নিষ্পত্তি ১৩ জানুয়ারী মঙ্গলবার অফিস চলাকালীন সময় অনুষ্ঠিত হবে। পরের দিন ১৪ জানুয়ারী বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা ১৫ জানুয়ারী বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে সমিতির প্রধান অফিস সহকারীর নিকট থেকে নির্ধারিত মূল্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।
মনোনয়ন পত্র ক্রয়ের পরের দিন ১৮ জানুয়ারী রবিবার দুপুর ৩ ঘটিকার মধ্যে তা দাখিল করতে হবে। পরবর্তীতে মনোনয়ন পত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারী সোমবার এবং ২০ জানুয়ারী মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রযেছে। প্রত্যাহারের পরের দিন ২১ জানুয়ারী বুধবার সমিতির ১১ টি পদের জন্য এ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফসিল মোতাবেক চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশের এক সপ্তাহ পরে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ঐ দিনই বিকেল ৩ টায় ভোট গণনা করে আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ এর ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশনার এডভোকেট মো. সৈয়দ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit