বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার দুটি ভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— কাঁঠালিয়া উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন (৫৬) এবং পাটিখালঘাটা ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহারাজ মল্লিক (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে মাওলানা দেলোয়ার হোসাইনকে এবং ঝোড়খালী বাজার এলাকা থেকে মহারাজ মল্লিককে আটক করা হয়। মাওলানা দেলোয়ার হোসাইন উপজেলার মশাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি চিংড়াখালী সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

অপরদিকে মহারাজ মল্লিক পাটিখালঘাটা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit