শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

সবচেয়ে গরিব প্রার্থী আমজনতার তারেক

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এই প্রার্থীর হলফনামা অনুযায়ী তার নিজের নামে কোনো বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই। এমনকি উত্তরাধিকার সূত্রেও তিনি কোনো সম্পদের মালিক নন। রাজউকের কোনো প্লট বা ফ্ল্যাটও নেই তার নামে। তার হাতে নগদ কোনো টাকাও নেই। তার নিজের বা স্ত্রীর নামেও এক ভরি স্বর্ণ নেই।

শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই, নেই কোনো বিমা পলিসিও। এ ছাড়া তার নামে কোনো ইলেকট্রনিক পণ্য বা আসবাবপত্রের তথ্য পাওয়া যায়নি হলফনামায়। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সবচেয়ে গরিব প্রার্থী। তার নামে কোনো কৃষি বা অকৃষি জমি নেই। পেশায় ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার বার্ষিক আয় মাত্র সাড়ে ৪ লাখ টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। ডাচ্-বাংলা ব্যাংকে তার নামে জমা আছে মাত্র ৮ হাজার ৮৫৫ টাকা। এই প্রার্থীর কোনো ব্যাংক ঋণ বা অন্য কোনো দায় নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, তিনি গত বছর মাত্র ৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারি ২০২৬,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit