শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :: ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ১০টা ৩০ মিনিটের দিকে মঠবাড়িয়া- কাঁঠালিয়া পাকা সড়কের ব্রীজ ঢালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন ও এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মনির হোসেন (৩৫), পিতা- মোঃ হারুন অর রশিদ @ বাদশা হাওলাদার, মাতা-মৃত হাসিনা বেগম, সাং-উত্তর নেয়ামতপুরা, ওয়ার্ড নং-০৫, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি। আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit