শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ বলতলা গ্রামে মো. রুহুল আমীন মুন্সী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে বাড়ির পাশে একটি রেন্ট্রি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।  

উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমীন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit