শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শৈত্যপ্রবাহ যেসব অঞ্চলে আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

নিউজ ডেক্স : পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

কয়েক দিন ধরে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে বইছে হিমেল বাতাস। এসব এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো ঠান্ডায় কর্মহীন হয়ে পড়ছেন দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।    

এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবায় চাপ বেড়েছে। বিশেষ ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বিস্তৃত ও তীব্র হতে পারে।

 

 

 

কিউএনবি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit