সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিবি, থাকবে যে ৩ বিষয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

ক্রীড়া ডেক্স : টি–টোয়েন্টি বিশ্বকাপের এক মাস বাকি আর। টুর্নামেন্টটি হবে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে। তবে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই ভারতে। এরই মধ্যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শনিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, আজ ৪ জানুয়ারি আইসিসিকে একটি চিঠি পাঠাবে বিসিবি। ওই চিঠিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তোলা হবে।

বর্তমান অবস্থার কথা বিবেচনা করে বিসিবি আইসিসির নিরাপত্তা বিভাগে ইমেইল করবে। সেখানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হবে। একই সঙ্গে মুস্তাফিজ ইস্যু নিয়েও জানতে চাওয়া হবে। শুধু খেলোয়াড় নয়, বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তার বিষয়ও তুলে ধরা হবে। চিঠিতে দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তার কথাও থাকবে।

জানা গেছে, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি ইঙ্গিত দিয়েছেন, সব পক্ষের জন্য স্পষ্ট নিশ্চয়তা না মিললে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে। সংশ্লিষ্টদের মতে, এই চিঠি শুধু মুস্তাফিজ ইস্যুতে সীমাবদ্ধ নয়। ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যতেও এর বড় প্রভাব থাকতে পারে।

 

 

 

কিউএনবি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit