শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

মাদুরো ইস্যুতে সরাসরি ট্রাম্পের বিরোধিতা করলেন মামদানি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেক্স : ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। নতুন বছরের প্রথম দিন গত বৃহস্পতিবার নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেন জোহরান।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, জোহরান মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করার নিন্দা জানিয়ে বলেন, এটা যুদ্ধের মতো একটা কাজ। একই সঙ্গে দেশের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এমন নগ্নভাবে শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল বিদেশের মানুষদের প্রভাবিত করছে না, এটি সরাসরি নিউইয়র্কবাসীদেরও প্রভাবিত করছে। যার মধ্যে এই শহরকে নিজেদের ঘর হিসেবে গণ্য করা ভেনেজুয়েলার হাজারো মানুষও রয়েছে।’

মামদানি আরও বলেন, ‘আমার মূল লক্ষ্য হলো নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। আমার নেতৃত্বাধীন প্রশাসন সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।’

এর আগে শুক্রবার  (২ জানুয়ারি) স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে  আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।

 

 

 

কিউএনবি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit