রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণ সমাধানে’ মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাকাসে মার্কিন হামলা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘স্পেন উত্তেজনা প্রশমিত করা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।’

২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি স্পেন। ওই নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে। ভোটের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া ভেনেজুয়েলা ছেড়ে মাদ্রিদে আশ্রয় নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পেন ইতোমধ্যে রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। একই সঙ্গে দেশটির জন্য একটি গণতান্ত্রিক, আলোচনার মাধ্যমে অর্জিত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

২০২৪ সালের নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার কথা উল্লেখ করে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে।

কিউএনবি /অনিমা/০৪ জানুয়ারি ২০২৬,/সকাল ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit