শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সাংবাদিক আনছারের বাসায় সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

নিউজ ডেক্স : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ শুক্রবার দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজারের স্টাফ রিপোর্টার সদ্য প্রয়াত আনছার হোসেনের শিশুপুত্র আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেছেন।

এদিন দুপুরে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছে তিনি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি আনছারের প্রয়াত স্ত্রী রোকসানা নূর ও ১৩ বছর বয়সি সন্তান আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।

গত ১৪ অক্টোবর আনছারের সহধর্মিণী রোকসানা ইন্তেকাল করেন। আর ২৭ ডিসেম্বর সন্তান আব্দুল্লাহ মারা যায়। এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন। শনিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

 

কিউএনবি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ সকাল ১১:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit