সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

মায়ের জন্মদিনে যে কাণ্ড ঘটিয়ে ফের কটাক্ষের মুখে উর্বশী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ Time View

বিনোদন ডেক্স : দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন উদযাপন করলেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর মায়ের সামনে রাখা তিনতলা সোনালি রঙের একটি কেক। সঙ্গে দুই ধরনের পানীয়। কেকের ওপরে একটি মুকুট, সেটিও নাকি তার মায়ের জন্যই। 

মায়ের জন্মদিনের এই এলাহি আয়োজন। কেক কাটার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে উর্বশী রাউতেলা লিখেছেন—মায়ের জন্মদিন পালন করলাম বিশ্বের উচ্চতম হোটেলে। সঙ্গে ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুটসমেত কেক। এই চমক দেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে থাকলেন উর্বশী রাউতেলা। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ছিল অভিনেত্রীর মা মীরা রাউতেলার জন্মদিন। এদিন তিনতলা সোনার তৈরি কেক কাটেন অভিনেত্রীর মা। কেক কাটার ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। ধুমধাম করে জন্মদিন পালন করলেও নেটিজেনদের একাংশ সোনার মুকুট দেওয়া কেক কাটার জন্য অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছপা হননি।এক নেটিজেন লিখেছেন— ‘মীরা রাউতেলা বিশ্বের প্রথম মা, যার মেয়ে সোনার কেক কাটিয়েছে।’  আরেক নেটিজেন লিখেছেন—‘উর্বশী, আপনার মুখে ‘ফিলার’ বেশি হয়ে গেছে।’ 

এর আগে এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, তিনি নিজে সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার করেন। সেই প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন, ‘সব কিছু সোনার— এমনকি কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ, বুঝি না?’

 

 

 

কিউএনবি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit