রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম

হাসপাতালে যেতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলেন মাও!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের। দেশটির মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত নারী পেশায় দেশটির অ্যাক্রিডেটেড সামাজিক স্বাস্থ্য কর্মীর (এএসএইচএ) সদস্য ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রামে কোনও হাসপাতাল নেই। ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ করতে হলেও কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। গ্রামের রাস্তা খারাপ থাকায় গাড়ি চলে না। অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে হাসপাতালে পৌঁছোনোর আগেই গর্ভেই মৃত্যু হয় অনাগত শিশুর। বাঁচানো যায়নি অন্তঃসত্ত্বা ওই নারীকেও। মৃত ওই নারীর নাম আশা সন্তোষ কিরাঙ্গা (২৪)। 

পরিবার সূত্রে খবর, ওই নারী ন’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের গ্রামে কোনও রাস্তা নেই। তাই কোনও গাড়ি গ্রাম পর্যন্ত যায় না। গ্রামে নেই চিকিৎসা বা সন্তান প্রসবের বন্দোবস্তও। তাই বাধ্য হয়ে গত ১ জানুয়ারি হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন ওই নারী। প্রায় ছ’কিলোমিটার হাঁটার পর তার পেটে যন্ত্রণা শুরু হয়। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতাল থেকে পরে জানানো হয়, নারীর গর্ভে সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। অতিরিক্ত রক্তচাপের কারণে মায়েরও মৃত্যু হয়েছে। ভারী শরীর নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণেই এই পরিণতি বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের।

গড়চিরৌলি জেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতাপ শিন্ডে জানিয়েছেন, চেষ্টা করেও ওই নারীকে বাঁচানো যায়নি। ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার কাছে চেয়ে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সূত্র: এনডিটিভিটাইমস অব ইন্ডিয়াইউএনআই

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit