রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ভোরে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কি না সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যমগুলো।

বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কারাকাসের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রধান সামরিক স্থাপনা ফোর্ট তিউনার কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই এলাকায় হামলার মুহূর্ত ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে। 

প্রাথমিক তথ্যে আরও দাবি করা হয়েছে, জেনারালিসিমো ফ্রান্সিসকো দে মিরান্ডা বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলার সময় কারাকাসের আকাশে মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। প্রশস্ত অ্যাঙ্গেলের কিছু ফুটেজে শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার দৃশ্য রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

এদিকে, বিভিন্ন রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলার সরকার।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। কারাকাস ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টায় ওয়াশিংটনের ওপর হামলা চালানোর অভিযোগও করেছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ধরনের প্রচেষ্টা ‘সফল হবে না’। সূত্র: আল-জাজিরাডয়েচে ভেলে

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit