বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

ঝালকাঠির দুটি আসনে লেবার পার্টির ইরানসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

নিউজ ডেক্স : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এতে ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র প্রার্থী মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ না দেওয়ায়), স্বতন্ত্র কর্নেল মোস্তাফিজুর রহমানের (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়) মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এমএ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), মো. নুরুদ্দীন সরদার-স্বতন্ত্র (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল), সৈয়দ রাজ্জাক আলী-স্বতন্ত্র (আয়কর বকেয়া) এর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি-১ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 

মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ বিকাল ৩:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit