বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

হাজীগঞ্জে ৩২ হাজার ১০৬ জন পাচ্ছেন ২৮ কোটি টাকার সুবিধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

নিউজ ডেক্স : হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন ৩২ হাজার ১০৬ জন উপকারভোগী পাচ্ছেন ২৮ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকার সুবিধা। শনিবার (৩ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এ তথ্য জানান হাজীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন। 

‘আত্ম-অনুসন্ধান’ শ্লোগানকে সামনে রেখে সমাজসেবা দিবস উপলক্ষে সকালে একটি র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ। 

সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন- হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বনফুল সংঘের সাধারণ সম্পাদক মনির হোসেন, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার প্রমুখ।

সভায় জানানো হয়, হাজীগঞ্জ উপজেলায় ভয়স্ক ভাতা পান ১৬ হাজার ৭৪৭ জন, বিধবা ভাতা পান ৮ হাজার ৩৮৮ জন, প্রতিবন্ধি ভাতা পান ৬ হাজার ৮৪১ জন, অনগ্রসর জনগোষ্ঠী ২১৩ জন, বেদে জনগোষ্ঠী ১৮৬ জন, অবসর জনগোষ্ঠী ১১৯ জন, বেদে শিক্ষার্থী ৩৭ জন, প্রতিবন্ধী শিক্ষার্থী ১০৯ জন, রোগী কল্যাণ ৬৪ জন, সমাজকল্যাণ কমিটি ১৪ জন, স্বেচ্ছাসেবী সংস্থা ২ জন, বেসরকারি এতিমখানা ১২২ জন, ক্যান্সারসহ ৯৮ জন, ভিক্ষুক ২ জনকে পুনর্বাসন করা হয়েছে। সভা শেষে তিনজনের মাঝে প্রতিবন্ধি কার্ড বিতরণ করা হয়।

 

 

কিউএনবি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ বিকাল ৩:৩৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit