বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View

নিউজ ডেক্স : পৌষের এই হাড়কাঁপানো শীতে দুস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও দরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

এ সময় জনসচেতনতামূলক সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলা হয়, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে সীমান্ত হত্যা বন্ধে বিজিবির একক প্রচেষ্টাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। সীমান্তবাসী সচেতন হলে এবং অবৈধ গরু ও সুপারিসহ বিভিন্ন চোরাচালানের সঙ্গে জড়িতরা বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলে তবেই উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে সীমান্ত দুর্ঘটনা। 

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানোর বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃখজনক। কোনো অবস্থাতেই চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করতে সভায় আহ্বান জানানো হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতিটি বিজিবি সদস্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর।

 

 

 

কিউএনবি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ সকাল ১১:০৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit