বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

নিউজ ডেক্স : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ ঘোষণা করেন। 

এ আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।  

এ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।   

 

 

 

কিউএনবি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit