বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর টানা তৃতীয় হার, শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : এক বুক স্বপ্ন নিয়ে দল গঠন করে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা নোয়াখালী যেন মাথা তুলেই তাকাতে পারছে না। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটের পরাজিত হওয়ার মাধ্যমে হারের হ্যাটট্রিক করল নবাগত দলটি। আর প্রথম ম্যাচে হারের পর টানা দ্বিতীয় জয়ে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী।

ম্যাচের শুরু ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে নোয়াখালি। জবাবে ৬ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনার ইঙ্গিত দিলেও শুরুটা ভালো হয়নি নোয়াখালীর। ৫ রান করে আউট হন হাবিবুর রহমান সোহান। আর ৬ রান এসেছে সাব্বির হোসেনের ব্যাট থেকে। ১৯ বলে ২৫ রান করেন ওপেনার মাজ সাদাকাত।

মন্থর গতির ব্যাটিংয়ের মাধ্যমে দলের হাল ধরার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও দলনেতা হায়দার আলী। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২২ রান করেন অঙ্কন। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলে আউট হন হায়দার আলী।
এরপরের ব্যাটার ছিলেন একদম নিষ্প্রভ। দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল একজন। ১১ রান করেন মেহেদী হাসান রানা। এছাড়া জাকের আলি ৬, রেজাউর রহমান রাজা ১ ও হাসান মাহমুদ ০ রানে আউট হন।
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। দুটি উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফেরেন রাজশাহীর ওপেনার সাহিবজাদা ফারহান। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬৫ রান। তাতেই জয়ের ভিত্তি পেয়ে যায় রাজশাহী। ২৯ রানে তানজিদ ও ২৪ রানে শান্ত আউট হন। আর আউট হওয়ার আগে মাত্র ৩ রান করেন হোসাইন তালাত। এরপর আর উইকেট হারায়নি রাজশাহী। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
এ জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে ৩ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা নোয়াখালীর অবস্থান তলানিতে। বাকি চারটি দল অর্জন করে দুটি করে পয়েন্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit