শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেক্স : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে জানিয়েছেন, রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে আগুন লাগে আর সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধাশ্রমটিতে লাগা আগুনের ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে ভবনটিকে, সেখানে বসবাসরতরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।

 

 

 

কিউএনবি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit