শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থা সত্ত্বেও, সৌদি আরব গত পাঁচ বছর আমেরিকার চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে। বহিষ্কারের পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান (ভিসা ওভারস্টে) এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় বলেন, ভারতীয়দের এই গণ-বহিষ্কারের পেছনে মূলত ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা (ওভারস্টে), কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) ছাড়া কাজ করা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার নজর এড়িয়ে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি বা ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার মতো কারণগুলো রয়েছে।
 
রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের দেয়া তথ্যমতে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের বর্তমান সময় পর্যন্ত সৌদি আরব থেকে রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২১ সালে ৮ হাজার ৮৮৭ জন, ২০২২ সালে ১০ হাজার ২৭৭ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৮৬ জন, ২০২৪ সালে ৯ হাজার ২০৬ জন এবং ২০২৫ সালের এখন পর্যন্ত ৭ হাজার ১৯ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে কড়াকড়ি থাকলেও সৌদি আরবের তুলনায় সেখানে ভারতীয়দের ফেরত পাঠানোর হার অনেক কম।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ৩ হাজার ৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ হলেও সৌদি আরবের তুলনায় তা অর্ধেকেরও কম। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর যেমন হিউস্টন (২৩৪ জন), সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক এবং শিকাগোতে এই সংখ্যাটি মাত্র দুই বা তিন অঙ্কের ঘরে সীমাবদ্ধ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit