শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু।  আজ রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এক ইসরাইলি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরে এটি হবে যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম সাক্ষাৎ। সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য চাপ দিচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, বড়দিনের ছুটির সময় নেতানিয়াহু সম্ভবত ফ্লোরিডায় তার সঙ্গে দেখা করতে আসবেন।

তিনি বলেছিলেন, ‘সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঠিক করিনি, কিন্তু সে দেখা করতে চায়।’ ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোত বুধবার জানিয়েছে, এই বৈঠকে আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে ইরান ইস্যু, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপগুলো অন্তর্ভুক্ত।

 

 

কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৩৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit