শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

নিউজ ডেক্স : মধ্যরাতে মিয়ানমার সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী হ্নীলা এলাকা। হঠাৎ হওয়া বিস্ফোরণের শব্দে সীমান্তপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের রাতের ঘুম ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের বিকট আওয়াজে ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে সীমান্তের এপারে বাংলাদেশের ভেতরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অনেকের ধারণা, মিয়ানমারের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে শনিবার মধ্যরাতে দেশটির রাখাইন রাজ্যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো এ বিস্ফোরণ ঘটাতে পারে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বিস্ফোরণের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। সীমান্তপাড়ের বাসিন্দা আব্দুর রশিদ জানান, আনুমানিক রাত ১২টার দিকে মিয়ানমার দিক থেকে পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। মনে হচ্ছিল, একেবারে পাশেই বিস্ফোরণ হচ্ছে। আতঙ্কে পড়ে যান তারা এবং বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, রাতে হ্নীলার পূর্বদিকে মিয়ানমারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। তবে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিনের মন্তব্য জানতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

 

কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit