শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

তিন ঘণ্টায় ইউক্রেনের ১১১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন ঘণ্টার মধ্যে ইউক্রেনের ১১১ টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে আটটি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়  এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তিন ঘণ্টার মধ্যে ছয়টি অঞ্চলের আকাশে ১১১টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে আটটি ড্রোন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, পরে আরও ১১টি ড্রোন শহরের দিকে আসার পথে গুলি করে নামানো হয়েছে। এদিকে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে মস্কোর ভনুকোভো ও শেরেমেতিয়েভো বিমানবন্দরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে  রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দু’জন নিহত হয়েছেন। সেইসঙ্গে শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এ সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। কিয়েভের ডনিপ্রোভস্কি জেলায় ৭১ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকভায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান। কিয়েভে অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছে কিয়েভ পুলিশ।

 

 

কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit