শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান, কর্মচারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

নিউজ ডেক্স : চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময়ে দোকানের ভিতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সাহার বাজারের জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। পাশে থাকা আরও তিনটি দোকানও ভস্মীভূত হয়। এ সময় জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরের ভিতরে থাকা কর্মচারী সাব্বির হোসেন আগুনে পুড়ে মারা যান।   

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পাশ্ববর্তী হাজিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোর, ইমান হোসেনের ঔষধের দোকান, নজরুলের মাছের খাদ্যের দোকান ও জহিরের ওয়ার্কশপসহ ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সাব্বিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit