মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল-হাদ্দাদ। সাক্ষাতের পর ফ্যালকন ফিফটি মডেলের বিমানে চড়ে আনকারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার চার সহযাত্রী।

কিন্তু, এরপরেই ঘটে বিপত্তি। রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান। তুর্কি সীমান্তরক্ষী বাহিনী বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে, যা আনকারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দক্ষিণে কেসিককাভাক গ্রামের কাছাকাছি। 
নিহতদের মধ্যে সেনাবাহিনী প্রধান আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাওয়ী, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মুহাম্মদ ওমার আহমেদ মাহজবও রয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবিবাহ এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
 
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথাই বলা হয়েছে। এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী এটিকে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনাও চলছে।

 

 

কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit