মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন ১২তম বিপিএল শেষ না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে শুরু করবে। কেননা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াবে বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে অংশ নিতে ২৮ জানুয়ারি বাংলাদেশ ছাড়বে লিটন দাসের দল। যে কারণে বিপিএল শেষে বেশি দিন সময় পাচ্ছে না দল। এই টুর্নামেন্ট দিয়েই প্রস্তুতি সারবেন জাতীয় দলের ওপেডনার পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি ওপেনার খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। আসন্ন টুর্নামেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে আজ (বুধবার) তিনি বলেন, ‘অবশ্যই এটা বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ থাকবে। তাই ভালো একটা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যেতে পারব, ভালো করতে পারব।’

পরে সিলেট দলের বর্তমান অবস্থা এবং প্রস্তুতি সেশন নিয়ে ইমন বলেন, ‘আমাদের দল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাই চেষ্টা করব আমরা আমাদের সেরাটা ওখানে দেওয়ার। সব মিলে আমাদের অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ দেখা যাক সামনে কী হয়।’

ঘরের মাঠে খেলার সুবিধা প্রসঙ্গে এই ক্রিকেটার জানান, ‘হ্যাঁ, আমরা আসলে ঘরের মাঠের যে একটা সুবিধা, সেটা পেয়েছি। আমাদের খুব ভালো একটা ব্যবস্থাপনা ছিল দল থেকে। এটা আসলে খেলোয়াড়দের জন্য খুব ভালো সহায়ক ছিল।’

দলের সাধারণ পরিকল্পনা প্রসঙ্গে ইমন জানান, ‘সাধারণ পরিকল্পনা। খুব বেশি চিন্তা করছি না আমরা। আমরা চেষ্টা করব সবসময় ম্যাচ জেতার জন্য। স্বভাবিকই আছে সব।’ব্যক্তিগতভাবে কত বলে সেঞ্চুরি করার লক্ষ্য আছে, এমন প্রশ্নে ইমন বলেন, ‘না, বল নির্দিষ্ট না (সেঞ্চুরি করার)। এটা অবশ্যই সবাই চায় যে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে। তাই ওভাবে ভাবছি না, কেবল নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা করব।’

 

 

কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit