রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

৯১ দিনের সমুদ্র শুটিং, ওডিসিয়াসের অভিযানের ঝলক ‘দ্য ওডিসি’র ট্রেলারে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেক্স : হলিউডের সুপরিচিত অভিনেতা ম্যাট ডেমন এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন মহাকাব্যিক চরিত্র ওডিসিয়াস হিসেবে, ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-তে। ট্রয় যুদ্ধের পর ওডিসিয়াসের ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ যাত্রার কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের নিয়ে যাবে সমুদ্রের বিপদ, পৌরাণিক রাক্ষস এবং সাহসিকতার এক দারুণ যাত্রায়।

ছবির প্রথম ট্রেলারে দেখা যাচ্ছে, যুদ্ধ শেষ হওয়ার পরও ওডিসিয়াস কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ট্রেলারে অ্যান হ্যাথাওয়ে, তার স্ত্রী পেনেলোপের ভূমিকায় এবং টম হোল্যান্ড তাদের সন্তান টেলেমাকাসের ভূমিকায় দেখা গেছে। এ ছাড়া সমুদ্রপথে ওডিসিয়াসের বিপদ যেমন সাইক্লোপ পলিফিমাস এবং ভয়ঙ্কর ঝড়ের দৃশ্যও দেখানো হয়েছে।

দ্য ওডিসি হোমারের প্রখ্যাত গ্রীক মহাকাব্য অবলম্বনে নির্মিত। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ডেমন, হোল্যান্ড, হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ংও, জেনডায়া ও চার্লিজ থেরন। সিনেমাটি ১৭ জুলাই, ২০২৬-এ থিয়েটারে মুক্তি পাবে।

তিনি আরো জানিয়েছেন, ক্রুরা ৯১ দিনে দুই মিলিয়ন ফিটের বেশি শুটিং করেছেন, যার বেশিরভাগই সমুদ্রের উন্মুক্ত এলাকায় হয়েছে। নোলান বলেন, এটি বিশাল ও ভয়ঙ্কর, একইসাথে চমৎকার।  সম্প্রতি নোলান ‘দ্য ওডিসি’ সিনেমার ছয় মিনিটের প্রোলোগ আইম্যাক্স থিয়েটারে দেখিয়েছেন। প্রোলোগে দেখা গেছে ট্রয় শহরে বিখ্যাত ট্রয় হর্স অবতরণ এবং ওডিসিউসের সেনারা জয় অর্জনের জন্য এগিয়ে যাচ্ছে।

 

 

 

কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit