রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চকরামচন্দ্র পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ে পৌর বিএনপির ২নং ওয়ার্ড এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ সদর আসনের  বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ পৌর বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি  হাসান আলী সরদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি ও হাঁপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সদর উপজেলা বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার হোসেন চঞ্চল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তা, জেলা ছাত্র দলের সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ পৌর বিএনপির ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit