বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ওজন বেড়ে যাওয়ায় কাজ হারান, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

বিনোদন ডেক্স : চেহারার গড়ন বা ফিটনেস—এই দুই নিয়েই বারবার কটাক্ষের মুখে পড়তে হয় নায়ক-নায়িকাদের। মা হওয়ার পর ওজন বাড়ায় যেমন সমালোচিত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, তেমনই ক্যারিয়ারের শুরুতে ওজন বেড়ে যাওয়ার কারণে বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছিল রাধিকা আপ্তেরও। সেই অভিজ্ঞতাই সম্প্রতি শেয়ার করলেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুর দিকে একটি নামী প্রযোজনা সংস্থার ছবিতে সুযোগ পেয়েছিলেন রাধিকা। শুটিং শুরুর আগে ভ্রমণে যাওয়ার কথা জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ভ্রমণে ডায়েট করবেন না, ফলে সাময়িকভাবে ওজন বাড়তে পারে। তবে ফিরে এসেই ওজন ঝরিয়ে ফেলবেন বলেও আশ্বস্ত করেছিলেন। ভ্রমণ শেষে রাধিকার ওজন প্রায় চার কেজি বেড়ে যায়। তিনি বলেন, তখন বয়স কম ছিল, মেটাবলিজমও ভালো—তাই দ্রুত ওজন কমানো সম্ভব বলে বিশ্বাস ছিল।

 

 

 

কিউএনবি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit