শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

আলি জাফরের নতুন অ্যালবাম ‘রোশনি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা আলি জাফর তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রোশনি’ মুক্তির ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিশ্বব্যাপী অ্যালবামটি প্রকাশিত হবে।

‘রোশনি’কে একটি পূর্ণাঙ্গ শ্রবণ অভিজ্ঞতা হিসেবে পরিকল্পনা করা হয়েছে। অ্যালবামটিতে আলো ও অন্ধকার, প্রতিকূলতার সঙ্গে লড়াই, ভালোবাসা এবং অন্তর্দৃষ্টির জাগরণের মতো বিষয়গুলো আধুনিক সাউন্ড ও সৎ গল্প বলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অভিজ্ঞতা থেকে অর্জিত স্পষ্টতা ও সত্যের পথে থাকার প্রত্যয়ই এই অ্যালবামের মূল বার্তা।

অ্যালবাম মুক্তির দিনই প্রকাশ পাবে প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও ‘রুকসানা’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ধারণ করা ভিডিওটিতে আলি জাফরের নতুন সাউন্ডস্কেপ ও স্টাইল তুলে ধরা হবে। নানা ঘরানায় সাবলীলভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্য তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত।

‘রোশনি’ সব প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। অ্যালবাম প্রকাশের পর পর্যায়ক্রমে আরও ভিজ্যুয়াল কনটেন্ট ও লাইভ এক্সটেনশন প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আলি জাফরের সংগীতযাত্রার এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করছে ‘রোশনি’। ‘হুক্কা পানি’ দিয়ে যাত্রা শুরু, ‘মাস্তি’তে বিস্তার এবং ‘ঝুম’-এ পরিপক্বতা অর্জনের পর এই অ্যালবামে এসে তিনি তুলে ধরেছেন আরও ব্যক্তিগত ও সমসাময়িক অনুভূতি।

তিনি একজন গায়ক, গীতিকার, প্রযোজক, অভিনেতা ও ভিজ্যুয়াল আর্টিস্ট। পাকিস্তানসহ আন্তর্জাতিক পরিসরে আধুনিক পপ সংস্কৃতি গঠনে তার অবদান উল্লেখযোগ্য। নিরন্তর নিজেকে নতুন করে গড়ে তোলা এবং গভীর শিল্পীসত্তার মাধ্যমে তিনি মূলধারার আবেদন ও অর্থবহ প্রকাশের মেলবন্ধন ঘটিয়ে চলেছেন।

 

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit