বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

ভাগ্যের সহায়তায় বেঁচে গিয়ে সেঞ্চুরি ক্যারির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

নিউজ ডেক্স : তৃতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। রিভিউতে ‘নট আউট’ দেওয়া হলেও কেরি নিজেই স্বীকার করেছেন, বলটি ব্যাটে লেগেছে বলে তার মনে হয়েছিল। জীবন পেয়ে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান তিনি, শেষ পর্যন্ত করেন দুর্দান্ত ১০৬ রান। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ৬৩তম ওভারে ক্যারির বিরুদ্ধে এলবিডব্লিউ/ক্যাচের আবেদন হলে ইংল্যান্ড রিভিউ নেয়।

ইংল্যান্ডের বোলিং কোচ ডেভিড সেকার ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে তোলা হতে পারে। ‘পুরো সিরিজেই এ নিয়ে উদ্বেগ আছে। দিনের খেলা শেষে এসব নিয়ে কথা বলতে হওয়া উচিত নয়, ব্যবস্থাটা আরো উন্নত হওয়া দরকার,’ বলেন তিনি।

এর আগে ২০২৩ অ্যাশেজে লর্ডসে জনি বেয়ারস্টোকে স্টাম্পিং করে বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন ক্যারি। নতুন বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন,‘স্নিকো ঠিকমতো মেলেনি। ক্রিকেটে কখনো কখনো ভাগ্য সহায় হয়, আজ হয়তো সেটা আমার পক্ষেই গেছে।’ ‘ওয়াকার’—অর্থাৎ ব্যাটে বল লাগলে নিজে থেকেই মাঠ ছেড়ে দেওয়ার রীতি নিয়ে প্রশ্ন করা হলে ক্যারি মজা করে বলেন,
‘স্পষ্টতই না।’

 

 

কিউএনবি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit