মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম: মাধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেক্স : নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে সাফল্যের এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও একটি কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ সিনেমার সেই একটি দৃশ্য। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন মাধুরী।

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে মাধুরী বলেন, ‘সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। আমি সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং অস্বস্তিতে পড়েছিলাম। তখনই মনে হয়েছিল, এমন দৃশ্য আমার করা উচিত হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি সীমারেখা টেনে দিই এবং সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো এমন দৃশ্যে অভিনয় করব না।

সেই দৃশ্যের শুটিং চলাকালীন বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি থামেননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছিলেন তিনি, যার ফলে রক্তপাতও হয়েছিল। যদিও মাধুরী সরাসরি এই রক্তপাতের বিষয়টি নিয়ে মন্তব্য করেননি, তবে তিনি জানিয়েছেন সেই দৃশ্যটি ধারণ করার পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।

পরবর্তীতে বিনোদ খান্না নিজের আচরণের জন্য মাধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন। এমনকি পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছিলেন যে, মাধুরীর সঙ্গে এমন দৃশ্য করা ঠিক হয়নি।

 

 

 

কিউএনবি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit