সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

মেসির সফরে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এর আগে দুপুরে রাজ্য পুলিশের প্রধানসহ তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এ ঘটনায় এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আরেক প্রশাসনিক কর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সেদিন যে ভূমিকা ছিল, তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল গত চারদিন ধরেই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ মঙ্গলবার দুপুরে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে, যেটিকে অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র বলে তিনি দাবি করেছিলেন।

যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে হাতে লেখা ওই চিঠিতে কোনো সই ছিল না। অরূপ বিশ্বাস ক্রীড়া দফতরের সঙ্গেই রাজ্যের বিদ্যুৎ দফতরেরও মন্ত্রী। সেই পদ অবশ্য তিনি ছাড়েননি।

ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিশৃঙ্খলা সামলাতে না পারার অভিযোগ যেমন উঠছিল, তেমনই তার বিরুদ্ধে বলা হচ্ছিল যে লিওনেল মেসিরা যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণ তার প্রায় গা ঘেঁষেই ছিলেন তিনি।

মাঠে দাঁড়িয়ে মেসির কোমর জড়িয়ে ধরে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে অরূপ বিশ্বাসের পরিবারের দু’জন এবং মমতা ব্যানার্জীর পরিবারের তিনজনকে মেসির সঙ্গে পৃথক একটি ছবিতে দেখা গেছে। দ্বিতীয় ছবিতেও ছিলেন ক্রীড়ামন্ত্রী।

তবে মেসি মাঠ ছাড়ার কিছুক্ষণ পরেই অরূপ বিশ্বাসও মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ততক্ষণে অবশ্য গ্যালারি থেকে দর্শকদের পক্ষে থেকে পানির বোতল ছোঁড়া, চেয়ার ভাঙা শুরু হয়ে গিয়েছিল। 

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit