বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

১৪ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত সূর্যবংশী : মনীশ ওঝা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

ক্রীড়া ডেস্ক : মাত্র ১৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় কড়া নাড়ছেন ভারতের বিস্ময়কর প্রতিভা বৈভব সূর্যবংশী। ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক পর্যায়ের চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন তার শৈশবের কোচ মনীশ ওঝা। সম্প্রতি দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মনীশ ওঝা বলেন, ‘আমার মতে, বৈভব অন্তত ভারতের টি-টোয়েন্টি দলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ও আন্তর্জাতিক মঞ্চের চাপে একদমই ভড়কাবে না।

মাত্র ১৩ বছর বয়সে আইপিএল ২০২৫ মেগা নিলামে রাজস্থান রয়্যালস ভৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয়। আইপিএলের সেই আসরেই সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৬। সবচেয়ে আলোচিত ইনিংসটি আসে ২৮ এপ্রিল জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে, মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তোলেন তিনি। ২০২৫ সালে এটি ছিল ভৈভবের ষষ্ঠ শতক। এর আগে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টেও তিনি ছিলেন দুর্দান্ত। চার ইনিংসে ২৩৯ রান করে (গড় ৫৯.৭৫, স্ট্রাইক রেট ২৪৩.৮৭) টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন এই কিশোর ব্যাটার।

মনীশ ওঝার মতে, ‘আইপিএলে সে যেসব বোলারের মুখোমুখি হয়েছে, তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটার। এত অভিজ্ঞ বোলারদের বিপক্ষে যেভাবে ও শট খেলেছে, সেটাই প্রমাণ করে ও কতটা প্রস্তুত। শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ক্রিকেটেও সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে সূর্যবংশীর, এমনটাই মনে করেন তার কোচ। ‘চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের হাতে। তবে আমার মতে, দেরি না করে ওকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত। এটা ভারতের জন্যও একটি রেকর্ড হবে এবং একজন তরুণ ক্রিকেটারের জন্য বিশাল অনুপ্রেরণা,’ বলেন মনীশ। আইপিএলের বিশাল দর্শক, চাপপূর্ণ পরিবেশ, সবকিছুই ইতোমধ্যে সামলেছেন বৈভব সূর্যবংশী। তাই আন্তর্জাতিক মঞ্চেও তিনি সফল হবেন বলে শতভাগ নিশ্চিত তার কোচ। ‘ও কখনো নার্ভাস দেখায় না। নিজের খেলায় অটল থাকে। আমি নিশ্চিত, আন্তর্জাতিক পর্যায়েও একই শান্ত ও আত্মবিশ্বাসী বৈভবকে দেখা যাবে,’ যোগ করেন মনীশ ওঝা।

 

 

 

কিউএনবি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর  ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit