বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বায়তুল মোকাদ্দাসের প্রধান মুয়াজ্জিন মারা গেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পবিত্র মসজিদে আকসার প্রসিদ্ধ মুয়াজ্জিন ও ক্বারী শায়েখ ইয়াসির কালইয়াবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) মসজিদে আকসায় জুমার নামাজের সময় তার ইন্তেকালের ঘোষণা দেওয়া হয়। পরে আসর নামাজের পর তার জানাজা সম্পন্ন হয় এবং বাব আল-সাহেরা প্রান্তরে তার মরদেহ দাফন করা হয়।

মিসরীয় সংবাদমাধ্যম আল-ইয়াওম আল-সাবি জানিয়েছে, শায়খ ইয়াসির কালইয়াবু ছিলেন ওইসব ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত যারা মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও আজানের ধ্বনিতে আল-আকসা প্রান্তরে প্রকম্পিত হতো।

শায়খ ইয়াসির ছিলেন একমাত্র ব্যক্তিত্ব যিনি পবিত্র কোরআন রেকর্ড করেছিলেন এবং আলআকসা প্রাঙ্গণে বিভিন্ন ইসলামি আলোচনা অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন। সারাজীবন তিনি আলআকসা মসজিদে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং পবিত্র স্থানের কুরআন তেলাওয়াত চক্রে অংশগ্রহণ নিতেন। তিনি ফিলিস্তিনের অন্যতম বিশিষ্ট বাসিন্দা ছিলেন।

শেখ ইয়াসের কেবল একজন সাধারণ মুয়াজ্জিন এবং ক্বারী ছিলেন না, বরং আল-আকসা মসজিদ, এর লোকজন এবং দর্শনার্থীদের নামের সাথে যুক্ত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচিত হন।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit