সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব: স্থানীয় সরকার উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব। রবিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কতটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি জনগণের মধ্যেই সবসময় নিজেকে নিরাপদ মনে করি। আমার নিজের নিরাপত্তার জায়গায় আমি জনগণের মধ্যে থাকাকেই নিরাপদ মনে করি। কারণ আমি সেখান থেকেই এসেছি এবং অল্প সময়ের মধ্যেই সেখানে ফিরে যাব।

বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে এই সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে মানুষের জন্য কতটা করা সম্ভব-এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা আসলে ডে-টু-ডে কাজ ছাড়া খুব বেশি কিছু করার সুযোগ নেই। এর মধ্যে নির্বাচনের তফসিল হয়ে গেছে। বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ নেই। তাই আমরা দৈনন্দিন কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব মানুষের উপকারে আসার চেষ্টা করব।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit