সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়: চিকিৎসক আব্দুল আহাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ :ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, তা খুব অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক আব্দুল আহাদ।

রবিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ওসমান হাদির শারীরিক অবস্থা জানাতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগের চিকিৎসক, অপারেশন টিমের সদস্য এবং এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ এসব কথা বলেন।

তিনি বলেন, যিনি গুলি চালিয়েছেন তিনি স্পষ্টতই প্রশিক্ষণপ্রাপ্ত। একজন সার্জন হিসেবে আমি বলতে চাই, গুলিটি অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। ডান পাশ দিয়ে গুলি প্রবেশ করে এমনভাবে ভেদ করেছে, যেখানে মস্তিষ্ক এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়ক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, এরপর তা বিপরীত দিক দিয়ে বের হয়েছে। খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়।

হামলাকারীকে গ্রেপ্তার ও দৃশ্যমান বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে। তা না হলে জুলাইয়ের পক্ষে থাকা সব শক্তিই মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit