সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমদ খান। এ সময় তিনি বলেন, জাতি বর্তমানে কঠিন সময় পার করছে। ঘরে বাইরে বহুমুখী শত্রুতা রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এসে তিনি এসব কথা বলেন। ঢাবি ভিসি বলেন, আজকে বুদ্ধিজীবি দিবসে স্মরণ করছি জাতির সূর্য সন্তানদের। তারা চূড়ান্ত আত্মত্যাগে আমাদের সাহস যুগিয়েছেন। এই সাহস দেখেছি ১৯৯০ ও ২০২৪- এ। সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ঘরে বাইরে বহুমুখী শত্রুতা রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রায়েরবাজারে বিভিন্ন দল ও সংগঠনের ব্যানারে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল থেকেই বাড়তে থাকে মানুষের ঢল। তবে সরেজমিনে সকালে রায়েরবাজারে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের চেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit