সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কাজ করতে গিয়ে শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : সদ্য বিদায়ী উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘বিগত ষোলো মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।’

আজ বৃহস্পতিবার বিদায়ী ক্যাবিনেট সভা শেষে নিজের ফেসবুক আইডিতে এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে আপনারা যা দেখেছেন তা হলো End result। বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।’ 

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো। তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।’

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit