বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে প্রবেশে পর্যটকদের দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়া ইতিহাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভ্রমণ করতে পারেন এমন ৪২টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এবার কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্ট বা শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের (সিবিপি) প্রস্তাব অনুযায়ী, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আসা পর্যটকদের অচিরেই হয়তো গত পাঁচ বছর পর্যন্ত তাদের সামাজিক মাধ্যমের ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এই নতুন নিয়মের আওতায় পড়বেন সেই সব পর্যটকরা, যারা ইলেকট্রনিক ব্যবস্থায় (ইএসটিএ) ভ্রমণের অনুমোদন পেলে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। 

যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই জাতীয় নিরাপত্তা রক্ষা করাকে প্রধান কারণ হিসাবে দেখিয়ে সীমান্তে কড়াকড়ির নানা পদক্ষেপ নিচ্ছেন।

আগামী বছর মেক্সিকো ও কানাডার সঙ্গে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে যুক্তরাষ্ট্র। আসরটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের আগমনের আশা করা হচ্ছে। আবার ২০২৮ সালেও লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের আগে দিয়ে নতুন প্রস্তাবটি যুক্তরাষ্ট্র সরকারের জার্নাল ফেডারেল রেজিস্টারে দেখা গেছে।

এতে বলা হয়েছে, নতুন নিয়মে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ব্যবস্থায় আবেদনকারীদেরকে তথ্য দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের অন্তত গত ৫ বছরের ইতিহাস দিতে হবে। তবে এই স্যোশাল মিডিয়া ইতিহাসে কোন কোন তথ্য দিতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বিস্তারিত কিছু বলা হয়নি। 

বর্তমানে ভিসা মওকুফ পাওয়া দেশগুলোর আবেদনকারীদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ) কর্মসূচিতে অল্পসংখ্যক কিছু তথ্য দিতে হয়। মাত্র ৪০ ডলার দিয়ে এই তথ্যগুলো জমা দেন আবেদনকারীরা।

এই ভ্রমণ সুবিধা পান প্রায় ৪০টি দেশের নাগরিকরা। যার মধ্যে আছে ব্রিটেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপান। ইএসটিএ ভ্রমণ অনুমোদন নিয়ে বহুবার যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারেন এসব দেশের পর্যটকরা। এই অনুমোদনের মেয়াদ থাকে দুই বছর। 

নতুন নিয়মে আবেদনকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্যের লম্বা তালিকা চাওয়া হতে পারে। যার মধ্যে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছাড়াও গত ৫ এবং ১০ বছরজুড়ে ব্যবহার করা ই-মেইল ঠিকানা, ফোন নাম্বার, বাবা-মা, স্বামী-স্ত্রী, ভাই-বোন ও সন্তানদের নাম, জন্ম তারিখ, বাসস্থান ও জন্মস্থান।

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit