বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড ও গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলি নেতাদের বিরুদ্ধে কোন তদন্ত না করার দাবি জানিয়েছে ওয়াশিংটন। তবে এমন সিদ্ধান্ত নিতে হলে আইসিসির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি লাগবে। যা বেশ জটিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) মার্কিন সার্বভৌমত্বের ওপর ‘হস্তক্ষেপকারী’ হিসেবে দেখে আসছে যুক্তরাষ্ট্র। এবার আদালাতের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলো ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতকে তাদের প্রতিষ্ঠা দলিল সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও তদন্ত না করার নিশ্চয়তা দেয়ার দাবি জানিয়েছে।
 
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইসিসি যদি যুক্তরাষ্ট্রের এই দাবি, গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলি নেতাদের বিরুদ্ধে তদন্ত বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে পুরানো তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করার দাবি না মানে, তাহলে আরও আইসিসি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। এমনকি আদালতকেও সরাসরি নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে।
 
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে ৮০ জনের বেশি নিহত হওয়া, কয়েকজনকে অতিরিক্ত বলপ্রয়োগে হত্যা করা হয়েছে কি না এসব নিয়ে কংগ্রেসেও তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা ট্রাম্পের মেয়াদ শেষ হলে ২০২৯ সালে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে।
 
চলতি বছর আইসিসির ৯ কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। নতুন নিষেধাজ্ঞা দিলে আদালতের দৈনন্দিন কার্যক্রমই ব্যাহত হতে পারে। ঝুঁকিতে পড়তে পারে কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ থেকে শুরু করে ব্যাংক লেনদেনও। তবে রোম সংবিধি বদলাতে হলে আইসিসির ১২৫ সদস্যের দুই-তৃতীয়াংশের সম্মতি লাগবে—যা অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

কিউএনবি/খোরশেদ/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit