মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

গণঅধিকার পরিষদে আসতে চান আসিফ: রাশেদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গণঅধিকার পরিষদে আবার যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার (১০ ডিসেম্বর) দেশের একটি গণমাধ্যমের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এ তথ্য জানান তিনি।

রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ। আগেও তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে, তবে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আসিফ মাহমুদকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নে রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিল। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এর আগে সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এদিকে বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেখান থেকেই এই বিষয়ে জানানো হবে।
তার আগে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম বুধবার পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠে। তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সেজন্য ইতোমধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে খবর ছড়ায়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit